প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 23, 2026 ইং
বান্দরবানে উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল!

নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি লুটপাট আর লাগাতার অসামাজিক কর্মকান্ডের পাশপাশি বেপরোয়া কমিশন বা ঘুষ বাণিজ্যেও কারণে উজাড় হচ্ছে বান্দরবানের সংরক্ষিত বনাঞ্চল। বান্দরবান বন বিভাগের সদর রেঞ্জ কার্যালয়ে অফিস সময় শেষে মদ্যপান করে স্যান্ডোগেঞ্জি ও আন্ডারওয়্যার পরিহিত অর্ধনগ্ন অবস্থায় অবস্থান করার গুরুতর অভিযোগ উঠেছে রেঞ্জ কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার কাজী মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর চরম লঙ্ঘন ও দাপ্তরিক শিষ্টাচারবহির্ভূত কর্মকান্ড হিসেবে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে জেলার প্রশাসনিক দপ্তরগুলোতে বিভিন্ন ধরণের মুখরোচক আলোচনা-সমালোচনা চাউড় হযে উঠেছে।
সংশ্লিষ্ট মহল ও বন বিভাগের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, বনের সদর রেঞ্জসহ বিভিন্ন কার্যালয়ে চলছে চরম অরাজকতা। এর পেছনে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ তৌফিকুল ইসলাম এবং সহকারী বন সংরক্ষক (এসিএফ) রিটা আকতারের চরম প্রশাসনিক অদক্ষতা, তদারকির অভাব এবং প্রত্যক্ষ আর্থিক দুর্নীতিই প্রধান কারণ বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, ডিএফও তৌফিকুল ইসলাম নিয়মিতভাবে বান্দরবান সদর রেঞ্জ থেকে অবৈধ লেনদেনের মোটা অংকের অর্থ গ্রহণ করে থাকেন। এই নিয়মিত মাসোহারার বিনিময়ে তিনি সব ধরনের অনিয়ম দেখেও দিনকানার ন্যায় চোখ বুঝে না দেখার ভান করে নীরব ভূমিকা পালন করছেন। এর ফলে কাজী সাইফুল ইসলাম ঘুষ দুর্নীতি আর অসামাজিক কর্মকান্ডে দিনকে দিন আরো বেপরোয়া ও অপ্রতিরোধ্য হয়ে উঠছেন।
বনাঞ্চল রক্ষা, অবৈধ বৃক্ষনিধন প্রতিরোধ এবং বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত এসকল কর্মকর্তা নিজেদেও ওপর অর্পিত দায়িত্বেও আড়ালে বন বিভাগের ভেতরে ‘বন সম্রাট’ বা ‘বনের রাজা’ নামে পরিচিত হয়ে উঠছেন। দুর্নীতিবাজ সাইফুল ইসলাম অতীতে চট্টগ্রাম অঞ্চলের সাবেক বন সংরক্ষক (সিএফ) মোল্যা রেজাউল করিম এবং বর্তমানে ডিএফও তৌফিকুল ইসলাম ও এসিএফ রিটা আকতারের ¯েœহধন্য ছায়াতলে থেকে সব ধরনের প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থার ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, ভূয়া ট্রানজিট পাস (টিপি) ব্যবহার, জোত পারমিট, কাঠের স্টক যাচাই, ট্রাকে কাঠ লোড এবং চেকস্টেশন পারাপারসহ বনজ সম্পদ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে তারা মোটা অংকের ঘুষ আদায়ের এক সুনির্দিষ্ট ও অলিখিত সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর আওতায় টিপি প্রতি ১৩ হাজার টাকা আদায় করা হয়। প্রতি বৃহস্পতিবার সদর রেঞ্জের টিপি শাখায় সেই ঘুষের অর্থের ভাগ-বাটোয়ারা নিয়ে ‘ঈদ উৎসব’ অনুষ্ঠিত হয়। যার একটি বড় অংশ পৌঁছে যায় ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের পকেটে।
এছাড়া কাঠের স্টক চেকিংয়ের ক্ষেত্রে প্রতি ঘণফুটে ৯ টাকা, জোত পারমিটের ক্ষেত্রে প্রতি ঘণফুটে ৫০ থেকে ৫৫ টাকা এবং প্রতিটি আসবাবপত্র বা ফার্নিচার পরিবহনের অনুমতি দিতে ৫ হাজার থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত নির্দিষ্ট হারে ঘুষ আদায় করা হচ্ছে। যা সরকারি রাজস্ব আহরণ ও বন ব্যবস্থাপনার স্বচ্ছতাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে।
শুধু তাই নয়, বান্দরবানে যোগদানের পরপরই কতিপয় অসাধু কাঠ ব্যবসায়ীর সঙ্গে মাসিক ২০ লক্ষ টাকার চুক্তিতে সাঙ্গু রিজার্ভ ফরেষ্ট থেকে অবৈধভাবে কাঠ পাচারের ‘লাইন’ চালু করার পাশাপাশি এসিএফ রিটা আকতারের দাপ্তরিক উদাসীনতা ও দুর্বল তদারকির সুযোগ নিয়ে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চল ও জীব বৈচিত্র্যকে আজ চরম ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। ‘দস্যু রানী’ ‘ঘুষের রানী’ রিটা আক্তারের বেপরোয়া ঘুষ বাণিজ্যের কারণে ডিভিশনটির জীব বৈচিত্রকে গলা টিপে হত্যা করে প্রতিনিয়ত নতুনভাবে উজাড় হচ্ছে বান্দবানের সংরক্ষিত বনাঞ্চল।
বনের রক্ষক হয়েও প্রশাসনিক প্রশ্রয় ও আর্থিক যোগসাজশে প্রকাশ্য ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়া ‘দস্যু রানী’ রিটা আক্তরসহ এই চক্রের বিরুদ্ধে অবিলম্বে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ, ডিএফও তৌফিকুল ইসলাম ও ডেপুটি রেঞ্জার কাজী সাইফুল ইসলামের দাপ্তরিক অসদাচরণ অসামাজিক কর্মকান্ড ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত এবং তাদের প্রত্যেকের আয়বহির্ভূত সম্পদের উৎস উদ্ঘাটনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ এখন পরিবেশবাদী ও সচেতন মহলের সময়ের দাবিতে পরিণত হয়েছে।
বিষয়গুলো নিয়ে ডিএফও তৌফিকুল ইসলামের মোবাইলে গতকাল কয়েকদফা যোগাযোগের চেষ্টা করেও তার কোন রেসপন্স না পাওয়ায় মতামত নেওয়া সম্ভব হয়নি। (ক্রমশঃ)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাঙালি সংবাদ